15/09/2015

LED সাউন্ড লেভেলার নিজের হাতে তৈয়ার করুন।

আল্লাহ মহান

আজ আপনাদের এমন একটি সুন্দর সারকিট দেখাব যে সারকিটটি দিয়ে
যে কোন অডিও শব্দকে লেভেল নিয়ন্তন করতে পারবেন যেমন কেবল
অপারেটরদের বিভিন্ন চেনেলে সাউন্ড একজাষ্ট করতে এই সারকিটটির
কোন বিকল্প নাই । তা ছাড়াও মসজিদের দুতলা তিনতলার সাউন্ড এবং
এম্পিফায়ারের ভলিয়াম নিয়ন্তন করার জন্য এই সারকিটটি খুবই প্রয়োযন

তা ছাড়া ও আপনি সরকিটটি আপনার ব্যবহিত সাউন্ডবক্স এর সাথে বা
যে কোন এম্পলিফায়ারের সাথে ব্যবহার করতে পারেন আপনার সাউন্ড
বক্সের মিউজিক এবং যে কোন সাউন্ড এর সাথে বাতি গুলিকোভ সুন্দর সিরিয়াল ভাবে জ্বলা নিবা করবে।

আজ এখানেই রাখলাম । মোঃসেন্টু খান কিশোরগন্জ বাংলাদেশ। 01713531965

মোটর সাইকেল অথবা বাইসাইকেল চোর ধরুন হাতে নাথে।

আসসালামো আলাইকুম

আমার প্রিয় বন্ধুরা আজ আপনারা কেমন আছেন ? আমি আশাকরি সবাই ভালই আছেন।
আজ আপনাদেরকে একটি সারকিট দিব এই সারকিটটি দিয়ে আপনার সিকরিটী সার্কিট
হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন আপনার বাইসাইকেল অথবা মোটরসাইকেল
যদি ব্যবহার করেন তাহলে আপনার বাইসাইকেলের মধ্য হাতদেয়ার সাথে সাথেই
একটি সিকরিটী এলার্ম বেজে উটবে। সমস্য=যদি প্লাশটিকের উপরে হাত দেয় তাহলে
সিকরিটী এলার্মটি বাজবেনা। তা ছারা ও আপনি ব্যবহার করতে পারেন আপনার রুমের
দরজার সামনে প্লোরে সেটিং করে রাখলে খালি পায়ে রুমে যদি কেহ প্রবেশ করে সাথে
সাথেই সার্কিটটি এলার্মটি বেজে উটবে।

 

Q1=BC448

Q2=BC448

Q3=BC448

Q4=458

অন্য সব পার্সের মান সাথে দিয়া আছে।

আশাকরি সারকিটটি সখলেই তৈয়ার করুন এবং ব্যবহার করুন।

আজ এখানেই রয়ে গেলাম= মোঃসেন্টু খান= কিশোরগ্জ বাংলাদেশ।= 01713531965

FM ট্রান্সমিটার তৈয়ার করুন খুব সহজে অল্প খরচে।

বিছমিল্লাহির রাহমানিররাহিম আল্লাহ সর্বশক্তিমান।

যে সব বন্ধুরা একান্ত ইচ্ছে থাকা সত্তেও FM ট্রান্সমিটার
এখন ও তৈয়ার করতে পারেন নাই তাদের কথা চিন্তা করেই
অতি সহজ একটি FM ট্রান্সমিটর সার্কিট ডায়গ্রাম দিলাম।

সময়ের অভাবে টিউনস করতে পারি না, বন্ধুরা এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

undefined

সার্কিটটিতে মাত্র দুইটি ট্রান্জেষ্ট ব্যবহার করা হয়েছে।
ছয়টি কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।
ছয়টি কেপাসিটর ব্যবহার করা হয়েছে।
একটি ট্রিমর ও একটি মাক্রফোন ব্যবহার করা হয়েছে।

undefined

L1,L2 এখানে দুইটি কয়েল ব্যবহার করা হয়েছে।

L1,18 নাম্বার তার, তিনটি পেচ দিবেন এবং

L2,18 নাম্বার, তার দুইটি পেচ দিবেন।

কয়েল গুলি তৈয়ার করার জন্য ইকোনু কলমের
উপর তার পেচিয়ে কয়েল গুলি তৈয়ার করলেই ভাল হয়।
কয়েল গুলি এমন ভাবে পেচাবেন কয়েলের তারের মধ্য যেন
ফাকা না থাকে। সাপ্লাই ভোল্ট হিসেবে 9V দিবেন।

মোবাইলের বেটারী চার্য করুন অটো সিষ্টেমে।

বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালই আছেন ।
আমিও আপনাদের দোয়াতে ভালই আছি
আজ আপনাদের এমন একটি সারকিট দেখাব
যে সারকিটটি দিয়ে মোবাইলের বেটারী অতি সহজে
অটোমেটিক সিষ্টেমে চার্য করতে পারবেন।
অটোমেটিক সিষ্টেম বলতে যেমন মোবাইলের
বেটারিটি যখন চার্য দিবেন তখন একটি বাতি
জলে থাকবে আবার যখনি বেটারীটি ফূল চার্য হয়ে
যাবে তখনি অটোমেটিক সিষ্টেমে সারকিটে লাগানো রিলে সুইচটি বেটারী তে চার্য
দেয়া বন্দ করে দিবে। এবং বাতিটি নিবে গিয়ে অন্য একটি বাতি জলে উটবে
তখনি আমরা বুঝতে পারব বেটারিটি ফূল চার্য হয়েছে।
এখানে অল্প কিছু পার্সের মান পরিবর্তন করে 6v 9v অথবা 12v বেটারি
এ সিষ্টেমে চার্য করতে পারবেন
সুবিধা হল বেটারি ফূল চার্য হওয়ার পর চার্য দিতে
থাকলে বেটারি ওভার চার্যের কারণে ভাল বেটারিও নষ্ট হয়ে যায়।

আসুন সারকিটটিতে ব্যবহার কিত পার্স গুলি একবার দেখে নেই =

এটি হল একটি রেগুলেটর আইসি LM317 আইসিটির তিনটি পা থাকে, আইসির মাঝের পাটি  আউটপুট,ডানের পাটি ইনপুট,

বামের পাটি ভোল্ট এডজাষ্ট করা। এবারে আসুন আরো কিছু পার্স দেখি=

এটি হল আট পিনের ছুট্ট একটি আইসি LM358

LM358 আইসির পিন কানেকশন গুলি । এবারে আসুন সম্পূর্ণ সারকিটটি দেখি=

max ভোল্টেজ বলতে ফূল চার্য করা এরকম একটি বেটারী লাগাবেন তার পর ভেরিএবল
রেজিষ্টরটি আস্তে আস্তে গুরিয়ে দেখুন রিলে সুইচটি বন্দ হলেই ভেরিএবল রেজিষ্টরটি আর
গুরাবেন না। তারপর একটি কম চার্যের বেটারী লাগান যখনি বেটারী ফূল চার্য হবে অটোসিষ্টেমে চার্য দেয়া বন্দ হয়ে যাবে।

সারকিটটির সখল পার্সের মান সারকিট এর সাথেই দেয়া আছে সারকিটটি দেখে যদি কারু বোঝতে সমস্য হয় তাহলে=

বিনা তারে কথা বলুন, লংরেন্জ FM ট্রান্সমিটর মাত্র একটি আইসি দিয়ে।

আল্লাহ সর্বশক্তিমান
আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন ,

আশাকরি সকলেই খুব ভালই আছেন আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে বেশ ভালই আছি। আমার ইচ্ছে হয় সব সময় টিউনস করি কিন্তু সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্যেও টিউনস করতে পারিনা।

আজ আপনাদেরকে খুব সু্ন্দর এবং সহজ একটি FM ট্রান্সমিটর সার্কিট উপহারদিব

উপরে যে আইসিটি দেখতে খুব ছুট কিন্ত গুনগত মানের দিকে অনেক ভাল। এই ছুট আইসিটির ভিতরে রয়েছে সাতটি ট্রান্জেষ্টর

C1651 আইসিটির ব্লক ডায়াগ্রামটি আসুন সবাই একটু দেখে নেই=

FM ট্রান্সমিটর মানেই বিনা তারে কথা বলা, FM ট্রান্সমিটর কি  আমরা সবাই যানি তাই বিস্তারিত বলার প্রোয়জন মনে করি না।

C1651 আইসিটির চারটি পা , একটি ইনপুট, একটি +volt,একটি-volt, এবং সব চাইতে লম্বা পা টি হল আউটপুট আসুন আইসির ছবিটি দেখি=

আমাদের মধ্যে যে সব বন্ধুরা একে বারে নুতন তাদের জন্য যদি সার্কিট একটুক বড় হয়ে যায় তাহলে সার্কিট তৈয়ার করতে অনেক কঠিন মনে হয়, তাদের কথা চিন্তা করেই এই সার্কিটটি দিলাম। আসুন সার্কিটি ভাল করে দেখি=

আশাকরি সকলেই সার্কিটটি তৈয়ার করতে পারবেন, আমার কাছে মনে হয় সহজ এবং ভাল মানের একটি সার্কিট, তাই সকলেই তৈয়ার করুন এবং সার্কিটটির মজা উপভোগ করুন মাত্র একটি C1651 আইসি এবং তিনটি কেপাসিটর একটি রেজিষ্টর একটি মাক্রফোন একটি কয়েল ও একটি ট্রিমার মোট আটটি পার্স দিয়েই হয়ে গেল সুন্দর একটি FM ট্রান্সমিটর সার্কিট।

সার্কিটটি নিয়ে কিছু কথা, লক্ষ্য করে দেখুন পাউয়ার সাপ্লাই ভোল্ট হিসেবে এখানে  +4volt দেয়া হয়েছে এই বেটারী টি বাজারে

কিনতে পাওয়া যায়, এই বেটারীটি চাইনা টর্সলাইটে মধ্যে ব্যবহার হয়ে থাকে। এখন যদি মনে করেন 6volt অথবা 9volt সারকিটটিতে সাপ্লাই দিতে চান তাহলে এখানে একটি AN 7805 আইসির মাধ্যমে ভোল্ট সাপ্লাই দিবেন ।

এটি হল AN7805 আইসি একনাম্বর পা ইনপুট, দুই নাম্বার পা গ্রাউন্ড, তিন নাম্বার পা আউট পুট,

আসুন সারকিটে লাগানো অবস্তায় দেখি ।

এর চাইতে সহজ Fm ট্রান্সমিটর কোথাও পাবেন না তাই আর দেরি না করে নিজের হাতেই তৈয়ার করে ফেলুন FM ট্রান্সমিটর।

এখন যদি মনে করেন সারকিটটির রেন্জ আরো বাড়াতে চান, তাহলে নিচের  সর্কিটটি ভাল করে দেখুন

এই সার্কিটটিতে দেখুন শুধু মাত্র একটি C9018 ট্রান্জেষ্টর আইসিটির ইনপুটে লাগানো হয়েছে  সার্কিটটির রেন্জ কতটুকু ?  তা প্রশ্ন না করে সার্কিটটি নিজের হাতে তৈয়ার করে দেখুন ।

বিদ্যুৎ ছাড়া মোবাইল ফোন চার্য করুন সহজ সিষ্টেমে।

আল্লাহ সর্ব শক্তিমান টেকটিউনস এর সকল বন্ধুদের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল

আশাকরি সকলেই ভালই আছেন । আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

বিদ্যুৎ ছাড়া যে ভাবে মোবাইল চার্য করবেন।

বিদ্যুৎ এর বিকল্প, বিপদের সাথী হিসেবে যে ভাবে মোবাইল চার্য দিবেন।
কোথাও হয়ত বেড়াতে গেলেন যেখানে হয়ত বিদ্যুৎ নাই।
অথবা ঝড়ে আপনার গ্রামের বিদ্যুৎ লাইন কয়েক দিনের জন্য
বিচ্ছিন্ন থাকলে অস্থায়ি  ভাবে  মোবাইল চার্য যে ভাবে দিবেন আসুন দেখি।

এরকম পেনসিল বেটারী সব জায়গাতেই কিনতে পাওয়া যায় আজকে আপনাদের কে এমন একটি সার্কিট  দেখাব

তিনটি পেনসিল বেটারী দিয়ে যে কোন মোবাইল ফোন অনায়াসে চার্য দিতে পারবেন। এবারে আসোন সার্কিটটি দেখি

পেনসিল বেটারী গুলি কি ভাবে মোবাইলের সাথে কানেকশান দিব

আশাকরি চিত্রটি দেখে সবাই বেটারীর কানেকশনটি বুঝতে পেরেছেন । যদি একটি বেটারী থেকে অন্য বেটারী সাথে

কানেকশন দিতে সমস্য মনে করেন তাহলে পেনসিল বেটারীর প্লাষ্টিকের কেইস কিনতে পাউয়া যায় নিচের ছবিটি দেখুন

এরকম একটি প্লাষ্টিকের কেইস কিনে নিলে খুব সহজেই আপনি চার্যারটি বানাতে পারবেন

এখানে আপনার যা লাগবে =

1   তিনটি পেনসিল বেটারী

2   মোবাইল চার্যিং যেক পিন

3   পেনসিল বেটারী কেইস

4   প্রায় এক গজ তার।

বিদ্যুৎ এর চার্যারের পরিবর্তে অস্থায়ী ভাবে আরেকটি সিষ্টেমে চার্য করা যেতে পারে আসুন নিচের সিষ্টেমটি দেখি।

এরকম 9v এর বেটারী মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকায় বাজারে কিনতে পাউয়া যায় । এরকম একটি বেটারী আর অল্প কয়েকটি

পার্স দিয়ে আপনিও পারেন একটি মোবাইল ফোন চার্যার তৈয়ার করতে এবার আসুন নিচের চবিটি দেখি ।

সারকিটটি ডায়গ্রাম আকারে হয়ত অনেকের বুঝতে সমস্য হয় এ জন্য এভাবে ছবি সিষ্টেমে দেখালাম এখন হয়ত আর কারু বুঝতে সমস্য হবেনা।

এই সার্কিটটি তৈয়ার করতে আপনর যে পার্স গুলি লাগবে আসুন দেখে নেই

1    9v বেটারী একটি

2    AN 7806 রেগুলেটর আইসি একটি

3    নরমাল রেক্টিফায়ার ডায়ড যে কোন নাম্বারের একটি

4    100mf/16v ইলেক্ট্রলাইটিক কেপাসিটর একটি

5    চার্যিং যেক পিন একটি

হয়ে গেল নিজের হাতে বানানু চার্যার । বাজারে এখন চার্যারের দশ মাথা ছয় মাথা কেবেল কিনতে পাউয়া যায়

একটি কেবেল দিয়ে সব ধরনের মোবাইল ফোন চার্য দেওয়া যায় । আসুন নিচে এরকম একটি কেবেলের ছবি দেখি।

দূর থেকে মিস কল দিয়ে নিয়ন্ত্রণ করুন আপনার বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতি!

arduino-pc-interfacing-l.jpg

মনে করুন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন । খুব সকালে ট্রেন ধরতে হবে তাই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেলেন । আল্লহর রহমতে ঠিক ঠাক মতো বারিতে গিয়ে পৌঁছালেন । হটাত আপনার মনে পড়লো আপনি বাসার লাইট, ফ্যান অফ না করেই চলে গেছেন । এ অবস্তাই আপনি কি করবেন ? অবশ্যই ভাববেন “আমি যদি এখানে বসেই লাইট, ফ্যান অফ করে দিতে পারতাম”, তাইনা বন্ধু ?

হ্যাঁ, আপনার সেই ভাবনাকে বাস্তব রূপ দিতেই আমার আজকের এই টিউন। তাহলে চলুন কথা না বারিয়ে মুল কাজ শুরু করি। 

দূর নিয়ন্ত্রণ ব্যাপারটি  নতুন কিছু নয় । আপনি ইন্টারনেট ঘাঁটলে এ রকম অনেক  টিউটোরিয়াল পাবেন। এর মধ্যে কোনটা ব্লুটুথ (Bluetooth) দিয়ে, কোনটা ইন্টারনেট ব্যাবহার করে, কোনটা রেডিও ফ্রিকুএন্সি ( Radio Frequency) ব্যাবহার করে করা হয়েছে। ব্লুটুথ কিংবা রেডিও ফ্রিকুএন্সি ব্যাবহার করে বেশি দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইন্টারনেট দিয়ে কাজটা করতে গেলে খরচ বেশী পড়বে এবং আপনাকে অনেক বেশী প্রোগ্রামিং (Programming) করতে হবে। মোবাইল ব্যাবহার করে নিয়ন্ত্রণ করার একটি প্রচলিত পদ্ধতি হল দ্বৈত  ফ্রিকুএন্সির একাধিক সমন্বয় অথবা ডিটিএমএফ (DTMF – Dual Tone Multi Frequency) প্রযুক্তি। ডিটিএমএফ পদ্ধতির জন্য আপনার একটি ডিটিএমএফ ডিকোডার (Decoder) প্রয়োজন হবে এবং লাইট, ফ্যান অফ করার জন্য আপনার মোবাইল থেকে টাকা খরচ হবে।

কিন্তু, আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি নিয়ে আসলাম যেটি দিয়ে আপনি টাকা খরচ না করে এবং কোন ডিকোডার ব্যাবহার না করেই শুধু মিস কল দিয়ে আপনার বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারবেন। 

আপনার যা যা লাগবেঃ

১। পুরাতন কিন্তু কল আসে এমন একটি মোবাইল ফোন ( ডিসপ্লে (Display) কিংবা কী-প্যাড না থাকলে ও চলবে) 

২। মাইক্রো-কন্ট্রোলার (Microcontroller) অথবা আরডুইনো (Arduino) দিয়ে কাজ করার প্রাথমিক ধারনা থাকতে হবে।

৩। আপনার কাছে একটি আরডুইনো বোর্ড থাকতে হবে। (আমি এখানে আরডুইনো দিয়ে কাজটা করে দেখাব, আপনি চাইলে অন্ন মাইক্রো-কন্ট্রোলার ব্যাবহার করেও কাজটি করতে পারেন)।

৪। ছয়টি লেড বাতি (LED) এবং ২২০ থেকে ৪৭০ ওহম সীমার মধ্যে ছয়টি রোধক (Resistor). আমি লেড দিয়ে কাজটি করে দেখাব। আপনি রিলে (Relay) দিয়ে লাইট, ফ্যান ইত্যাদি সংযুক্ত করে নিতে পারেন।

৫। একটি ব্রেডবোর্ড  (Breadboard). আমি এখানে মিনি ব্রেডবোর্ড ব্যাবহার করেছি।

৬। একটি তাতাল (Soldering Iron) এবং কিছু তার (Jumper wire)।

arduino

ledjumper-wirebreadboardmobileEresisorssoldering-iron

আমাদের সিস্টেম কীভাবে কাজ করবেঃ

আমরা জানি প্রত্যেক মোবাইলে ভাব্রেশন (Vibration) দেয়ার একটা সিস্টেম থাকে। আমাদের ফোন যখন নীরব (Silent) মোডে থাকে তখন ফোন আসলে এই ভাব্রেশনের মাধ্যমে আমরা টের পাই আর এই ভাব্রেশনের কাজটা করার জন্যে ফোনে ছোট একটা ভাব্রেশন মোটর থাকে। আর সেই ভাব্রেশন মোটর নিয়ন্ত্রিত হয় এক ধরনের বর্গাকৃতির পাল্‌স (Square wave) দিয়ে। আর একটু সহজ করে বললে ভাব্রেশন যতক্ষণ হয় ততক্ষণ মোটরটি ক্রমাগত অন অফ হয়। আমরা যখন কাউকে ফোন করি তখন আমরা আমাদের ফোন থেকে সর্বোচ্চ ছয়টি লম্বা বীপ টোন শুনতে পাই। প্রতিটি বীপ টোনের জন্যে মোটরটি নির্দিষ্ট কতক বার অন অফ হয়। আমরা আরডুইনো দিয়ে মূলত সেই অন অফ হওয়ার সংখ্যাটা গননা করব এবং সেই অনুযায়ী আমাদের লাইট ফেন নিয়ন্ত্রণ করব। যেমন ধরুন একবার বীপ শুনে কেটে দিলে একটি লাইট অন হবে, আবার কল দিয়ে একবার বীপ শুনে কল কেটে দিলে সেই লাইটটি অফ হবে। দুইবার বীপ শুনে কেটে দিলে দ্বিতীয় লাইটটি অন হবে। আবার কল করে দুইবার বীপ শুনে কেটে দিলে বিতীয় লাইটটি অফ হবে। এভাবে ছয়টি বীপ দিয়ে আমরা ছয়টি লোড আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করতে পারব। চাইলে আরও বেশীও করা সম্ভব।

উপকরন প্রস্তুত, কীভাবে কাজ করে সেটাও জানা হল। এবার চলুন কাজ শুরু করা যাক।

প্রথমে, আপনার ফোনটির কেসিং খুলে নিন। স্ক্রু ড্রাইভার দিয়ে সবগুলি স্ক্রু খুলে ফেলুন। মাদারবোর্ড টি আলাদা করে ফেলুন। এবার মাদারবোর্ড থেকে ভাব্রেশন মোটর টি সনাক্ত করুন। নিচের ছবিতে দেখানো হয়েছে। এখানে  ভাব্রেশন মোটর টি মাদারবোর্ড এর সাথে সংযুক্ত করা আছে। কোন কোন মোবাইলে এটি কেচিং এর সাথে বসানো থাকে যেমন নোকিয়া ৩৩১০, নোকিয়া ১১০০ মোবাইল। আমাদের আসলে মোটরটির দরকার নেই, আমাদের দরকার হল মাদারবোর্ড এ এর সংযোগ পয়েন্ট দুটি। মোটরের এক প্রান্থ ব্যাটারির ধনাত্মক প্রান্থ (Positive point) এর সাথে এবং অন্য প্রান্থ (Signal Point) নিয়ন্ত্রণ কারি আইসির (IC – Integrated Circuit) সাথে সংযুক্ত থাকে। আমাদের আসলে সেই পয়েন্টটি দরকার।

signals1s2s3s4s5

আমরা সেই পয়েন্ট টি মাল্টিমিটার দিয়ে বের করে নিতে পারি। ব্যাটারির ধনাত্মক প্রান্থের সাথে মিটারের এক প্রান্থ ধরে অন্য মিটারের অন্য প্রান্থ মোটরের এক প্রান্থের সাথে ধরে রোধ পরিমাপ করলে যদি ০ ওহম বা (Short Circuit) দেখায় তবে মোটরের অন্য প্রান্থ টি হল সিগন্যাল পয়েন্ট আর যদি উচ্চ রোধ দেখায় তবে সেটাই হল সিগন্যাল পয়েন্ট।

এবার সিগন্যাল পয়েন্ট এর সাথে একটা তার তাতালের মাধ্যমে সংযুক্ত করুন। তারের উপর অবশ্যই অন্তরকের (Insulator) আবরন থাকতে হবে তা না হলে এটি অন্য কোথাও লেগে সর্ট সার্কিট হয়ে যেতে পারে। আর একটি তার নিউট্রাল (Ground) এর সাথে সংযুক্ত করতে হবে। ছবিতে দেখানো হয়েছে। আপনি চাইলে মোটরটি খুলে ফেলে তারদুটি শুধু মাদারবোর্ড এর সাথে করলেও হবে। এবার তারটি উপরের দিকে এনে মাদারবোর্ড টি আগের মতো কেচিং এর সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলুন। এ পর্যন্ত করে থাকলে আপনি ইতোমধ্যে কঠিন অংশ টুকু শেষ করে ফেলেছেন। 

এখন আমাদেরকে লেড বাতি গুলোকে একটি  ব্রেডবোর্ড এ বসাতে হবে। নিচের ছবিতে সার্কিট ডায়াগ্রাম (Circuit diagram) দেখানো হয়েছে। প্রতিটা লেড এর সাথে একটি করে ২২০ ওহম রোধক সংযুক্ত করুন। তারপর, লেড বাতি গুলো কে  যথাক্রমে আরডুইনো বোর্ড এর ৭,৮,৯,১০,১১ ও ১২ নাম্বার পিন এর সাথে সংযুক্ত করুন। 

p1p2p3p5

মোটরের সিগন্যাল পয়েন্ট এর সাথে সংযুক্ত তারটি আরডুইনো বোর্ড এর ২ নং পিন এর সাথে এবং নিউট্রাল (Ground) এর সাথে সংযুক্ত তারটি আরডুইনো বোর্ড এর নিউট্রাল (Ground) এর সাথে সংযুক্ত করুন।

আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আরডুইনো বোর্ড টি কম্পিউটার এর সাথে সংযুক্ত করুন।  সংযুক্তকরন শেষ। এখন প্রোগ্রাম আপলোড (Upload) করার পালা। এখান থেকেcontrol_things_missed_call.ino” নামের আরডুইনো প্রোগ্রাম টি ডাউনলোড (Download) করুন। আরডুইনো বোর্ডএ প্রোগ্রামটি আপলোড করুন। এ পর্যন্ত যদি সফল ভাবে করে থাকেন তবে আপনাকে অভিনন্দন।

এখন আপনার মোবাইল থেকে সংযুক্ত মোবাইলে মিস কল দিন আর উপভোগ করুন ।

 ভিডিও দেখুন এখান থেকে

কি ধরনের টিউন চান কমেন্টে লিখে জানান।

আরডুইনো বেসিক এর জন্য নিচের টিউন দুটি দেখতে পারেন

http://biddut.mywapblog.com/ide.xhtml

http://biddut.mywapblog.com/post-title-195.xhtml